চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

৩০ জুলাই ২০২৬, ০৫:১১ PM
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়

বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয় © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এবার ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি উদ্ধারের পর সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসের (থ্রি-এসএ) সদস্যরা এটি আবার বিশ্ববিদ্যালয়ের  অরণ্যে সাপটি অবমুক্ত করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় সাপটিকে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব। পরে তিনি থ্রি-এসএর সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া। উদ্ধার হওয়া সাপটি বার্মিজ প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।

এ বিষয়ে থ্রিএসএস গ্রুপের সদস্য মোহাম্মদ ইমরান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। পরে সেটিকে গহীন অরণ্যে অবমুক্ত করে দেই। খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ বিভিন্ন কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬