ডেন্টালে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ

০৮ এপ্রিল ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ শনিবার। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে।

জানা গেছে, গত ২৮ মার্চ সকাল ১০টা থেকে অনলাইনে বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৮ এপ্রিল (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি জমাদানের শেষ তারিখ ৯ এপ্রিল (রবিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনকৃত শিক্ষার্থীরা ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন গতকাল শুক্রবার জানান, ডেন্টালের ভর্তি আবেদনের সময় বাড়ানোর পরিকল্পনা আমাদের নেই। নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষকদের বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন সবাই
  • ৩০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর…
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্য…
  • ৩০ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর নয়াবাড়িতেই হবে: ময়মনসিংহ বি…
  • ৩০ জুলাই ২০২৬
আগের দিন ছোট ভাইয়ের মৃত্যু, পরের দিন বড় বোন, হাসপাতালে আরেক…
  • ৩০ জুলাই ২০২৬
আবুল খায়ের গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদ…
  • ৩০ জুলাই ২০২৬