আগের দিন ছোট ভাইয়ের মৃত্যু, পরের দিন বড় বোন, হাসপাতালে আরেক ভাই

৩০ জুলাই ২০২৬, ০৭:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক পরিবারের ওপর নেমে এসেছে শোকের ছায়া। আগের দিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ছোট ভাই। সেই শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পরদিন মারা যান বড় বোন। এ ঘটনায় ভেঙে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের আরেক ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার আলম দিঘীরপাড় এলাকার বাসিন্দা হাবিল মিয়া (৫৩) অষ্টগ্রাম বড় বাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। 

হাবিল মিয়ার মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে বড় বোন বকুলা বেগম (৫৫) গ্রামের বাড়িতে আসেন। এসময় ভাইয়ের মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার (২৯ জুলাই) বিকেলে হাবিল মিয়ার দাফনের পর শারীরিক অবস্থার আরও অবনতি হয় বকুলার। পরে সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

পরপর দুই ভাই-বোনের মৃত্যুতে বড় ভাই তারা মিয়া (৬২) শোকে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাবিল মিয়ার ভাতিজা ও অষ্টগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন (আনা) জানান, চাচা হাবিল মিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে ফুফু বকুলা বেগমও ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে মারা যান।

এ বিষয়ে অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু জানান, হাবিল মিয়া ও তার বোন বকুলা বেগম দুজনেরই অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে। 

সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9