বিইউপির ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রবেশপত্র ডাউনলোড শুরু

২২ মার্চ ২০২৩, ০৮:১৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM

© ফাইল ফটাে

আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা। ৪ অনুষদের এই ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী শনিবার (২৫ মার্চ)। এদিকে, গত শনিবার (১৮ মার্চ) ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় ভর্তির এই (https://admission.bup.edu.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে।  

তাছাড়া, গতকাল বুধবার (২১ মার্চ) থেকে এই তালিকায় থাকা ভর্তি–ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রবেশপত্র ডাউনলোডও বিশ্ববিদ্যালয় ভর্তির (https://admission.bup.edu.bd/) ওয়েবসাইট থেকে করা যাবে।

বিইউপির ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামী শুক্রবার আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন শনিবার সায়েন্স ও টেকনোলজি অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরের মধ্যে অনুষ্ঠিত হবে।

আম্মারসহ ৯ রাকসু-শিবির নেতার বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে …
  • ৩০ জুলাই ২০২৬
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় ৭৩৬৪ শিক্ষার্থী নিহত, সবচেয়ে বেশি…
  • ৩০ জুলাই ২০২৬
ছাত্রীর কাছে সুগার ড্যাডি ও সুগার বেবি জানতে চাওয়া খুবির সে…
  • ৩০ জুলাই ২০২৬
ফেডারেশনের সদস্য হওয়ার পর জাতীয় দলেও ডাক পেলেন জিমি
  • ৩০ জুলাই ২০২৬
৩০ লাখ টাকার ফেনসিডিল সহ বাবা-মেয়ে আটক
  • ৩০ জুলাই ২০২৬
মেলবোর্ন ইউনিভার্সিটিতে হিউম্যান রাইটস স্কলারশিপে উচ্চশিক্ষ…
  • ৩০ জুলাই ২০২৬