আমর্ড ফোর্সেস ও আর্মি মেডিকেলের ভর্তির ফল প্রকাশ, উত্তীর্ণ ২৫৯

২০ মার্চ ২০২৩, ০৩:০০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© ফাইল ফটাে

আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) ও ৫টি আর্মি মেডিকেল কলেজের (এএমসি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসএসসি, এইচএসসি ও লিখিত পরীক্ষার ভিত্তিতে এএফএমসি ক্যাডেটে ৯৯ জনকে এবং এএমসি ক্যাডেটে ১৬০ জন শিক্ষার্থীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ে আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজের ঢাকা সেনানিবাস শাখায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

এএফএমসি ক্যাডেটে উত্তীর্ণদের মধ্যে ছেলে রয়েছেন ৪১ জন আর মেয়ে রয়েছেন ৫৮ জন। ছেলেদের দুই গ্রুপে ভাগ করা হয়েছে। আর মেয়েদের একটি গ্রুপে ভাগ করা হয়েছে। সবাইকে ২২ মার্চ সকাল ৯টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলেছে কর্তৃপক্ষ।

এদিকে এএফএমসি ক্যাডেটধারী ১৬০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদের ২৩ মার্চ সকাল ৯টায় চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ফল প্রকাশ করে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিতে আসা প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, নাগরিকত্বের সনদপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতী কোটায় আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের সন্তানদের ইউনিট অধিনায়ক/কোরো/রেকর্ডস কর্তৃক সীলমোহর প্রতিসাক্ষরকৃত সনদপত্র দেখাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের পর আর কেউ ভর্তি হতে পারবেন না। ফলাফল মেডিকেল কলেজের ওয়েবসাইটে (https://afmc.edu.bd/)  ও (http://afmc.teletalk.com.bd/) দেখা যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬