মেডিকেলের ফল পুন:নিরীক্ষণের আবেদন শুরু আজ, ফি ১ হাজার

১৪ মার্চ ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
মেডিকেল ভর্তি পরীক্ষা ফল পুন:নিরীক্ষণের আবেদন শুরু আজ

মেডিকেল ভর্তি পরীক্ষা ফল পুন:নিরীক্ষণের আবেদন শুরু আজ © ফাইল ছবি

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুন:নিরীক্ষণের আবেদন আজ মঙ্গলবার (১৪ মার্চ) থেকে শুরু হচ্ছে। যেকোনো টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ১ হাজার টাকা পরিশোধ করে এ আবেদন করা যাবে। আগামী ২২ মার্চ পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। 

গত রোববার (১২ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূণ:নিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

ফল পুন:নিরীক্ষণ পদ্ধতি: টেলিটকের যে কোন প্রিপেইড মোবাইল থেকে SMS করতে হবে। ১ম SMS: GME <Space> RSC<Space>Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME <Space> RSC< Space > 1116000 ) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME< Space > RSC<Space>YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন: DGME< Space > RSC<Space>YES< Space > 3699) ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

উল্লেখ, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন (৫৭.৬৯ শতাংশ) এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন (৪২.৩১ শতাংশ)।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close