মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, ১৩ ফেব্রুয়ারি আবেদন শুরু

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM

© প্রতীকী ছবি

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ মার্চ। এতে অংশ নিতে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর আবেদন গ্রহণ শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার আবেদন ফি জমা দেয়াসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে ৬ ও ৭ মার্চ প্রবেশপত্র বিতরণ (অনলাইন থেকে ডাউনলোড) করা হবে। ভর্তি পরীক্ষা হবে ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।

আগের বছরের মতোই এবারও আসন সংখ্যা, ভর্তি প্রক্রিয়াও একই রয়েছে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ পাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবে। সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।

এমবিবিএস ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এবার দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। গত বছর ১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে ফলাফল প্রকাশ হয় ৫ এপ্রিল। সেবার এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ জন।

পুরো ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950