গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

২৮ অক্টোবর ২০২২, ১০:২০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কোটাধারীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কোটাধারীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কোটাধারীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (৩০ অক্টোবর) রবিবার সকাল ১০টায় জীববিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন কোটায় (মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনী, আদিবাসী ও উপজাতি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী) আবেদনকারীদের মধ্যে যারা কোটার ফরম পূরণ করেছে, তাদের সাক্ষাৎকার আগামী রোববার সকাল ১০টায় জীববিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় কনফারেন্স কক্ষে গ্রহণ করা হবে।

সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্নের পত্রাদি নিয়ে আসতে হবে:

মুক্তিযোদ্ধা কোটা:
ক) সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র।
খ) মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের প্রমাণক।
গ) উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
ঘ) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং
ঙ) ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।

আদিবাসী ও উপজাতি/হরিজন ও দলিত সম্প্রদায় কোটা:
ক) জেলা প্রশাসক/আদিবাসী ও উপজাতি প্রধান/হরিজন ও দলিত সম্প্রদায়ের প্রধান কর্তৃক প্রদত্ত সনদপত্র।
খ) উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
গ) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং
ঘ) ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।

আরো পড়ুন: ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকার শুরু

প্রতিবন্ধী কোটা:
ক) জেলা সিভিল সার্জন/মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র।
খ) উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
গ) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং
ঘ) ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।

উল্লেখ্য, কোটার সাক্ষাৎকারে অনুপস্থিত কোন শিক্ষার্থীকে পরবর্তীতে ভর্তির কোনো সুযোগ দেয়া হবে না। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানের স্বাক্ষরে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬