ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ PM
কেন্দ্র পরিদর্শন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান

কেন্দ্র পরিদর্শন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজিমপুরস্থ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স-এর ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান উপস্থিত ছিলেন। 

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
 
উল্লেখ্য, এ বছর গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের মোট ২ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে ৬ হাজার ১০৩জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষা ঢাকার ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন দূত সার্জিও গোর
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকা…
  • ৩১ জুলাই ২০২৬
করোনায় চিকিৎসা সামগ্রীর অর্থ আত্মসাৎ, সাবেক সিভিল সার্জনের …
  • ৩১ জুলাই ২০২৬
চোখ হারানো সেই কিশোর আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
  • ৩১ জুলাই ২০২৬
সংশোধন ও হারানো এনআইডি তুলতে নতুন ফি নির্ধারণ
  • ৩১ জুলাই ২০২৬
একদিনেই ঢুকে পড়ল ৫০ হাজার অবৈধ অভিবাসী, শেনজেন থেকে বাদ পড়া…
  • ৩১ জুলাই ২০২৬