গুচ্ছের সভা কাল

১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৩২ PM
বিশ্ববিদ্যালয় লোগো

বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া নিয়ে সভা আগামীকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন গুচ্ছের পুরো ভর্তি প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

গুচ্ছের একাধিক সূত্র জানিয়েছে, গুচ্ছের ভর্তি প্রক্রিয়া আগামী ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সভা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সভা অনুষ্ঠিত হবে। এদিন গুচ্ছের ভর্তি প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিকে গুচ্ছ কমিটি সূত্র জানিয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদন ব্যতীত ভর্তির সুযোগ থাকছে না। শিক্ষার্থীদের আবেদন প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর ওই তালিকা হতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শুধুমাত্র এক আবেদনেই ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এজন্য প্রতি ইউনিট বাবদ ৫০০ টাকা লাগবে। ভর্তির আবেদনে ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না। এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে।

আরও পড়ুন : ফেব্রুয়ারিতে জাবির ষষ্ঠ সমাবর্তন

এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া পাঁচ হাজার টাকা সমন্বয় করা হবে।

এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।  

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবির আইবিএর সাবেক অ…
  • ৩১ আগস্ট ২০২৬
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
  • ৩১ আগস্ট ২০২৬
ওজন কমানোর পথে বাধা হতে পারে যে ৭ খাবার
  • ৩১ আগস্ট ২০২৬
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পু…
  • ৩১ আগস্ট ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনল বিসি…
  • ৩১ আগস্ট ২০২৬
কোটায় আবেদন নিয়ে একাদশে ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা …
  • ৩১ আগস্ট ২০২৬