২০ সেপ্টেম্বরের পর সাত কলেজে সাবজেক্ট চয়েসের ফল

১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৪ PM
সাত কলেজ লোগো

সাত কলেজ লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথমবর্ষে ভর্তির বিষয় পছন্দক্রমের ফল আগামী ২০ সেপ্টেম্বরের পর প্রকাশ করা হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় পছন্দক্রমের সময়সীমা বাড়ানো হয়েছিল। ভর্তিচ্ছুরা ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিষয় ও কলেজ পছন্দের আবেদন করেছে। ২০ সেপ্টেম্বরের পর এর ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থীরাই আছেন যারা এখনও বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছেন বা অপেক্ষায় আছেন। সেজন্য আমরা কিছুটা সময় নিয়েছি। যাতে করে সাত কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর অন্য জায়গায় ভর্তি ফি প্রদান করতে না হয়। তবে ২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এ বছরও অন্যান্য বারের মতো একাধিক মেধাতালিকা প্রকাশ করা হবে।

এর আগে, ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাত কলেজের তিনটি ইউনিটের সাবজেক্ট ও কলেজ চয়েস ফরম পূরণ। এছাড়াও কোটায় আবেদনকৃত শিক্ষার্থীরা চয়েস ও তথ্য ফরম পূরণ এবং উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে।

আরও পড়ুন : রাবির ‘সি’ ইউনিটের চতুর্থ মেধাতালিকা প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইনে কাগজ ও বিষয়সমূহের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরাও সংশ্লিষ্ট কোটার ফরম যথাযথভাবে পূরণ করে কলেজ ও বিষয় পছন্দে কপিসহ অফিস চলাকালীন সময়ে বিজ্ঞান অনুষদের অফিসে জমা দিতে হবে।

এর আগে, গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
দিনের আলোতে ক্ষতচিহ্ন স্পষ্ট, সরিয়ে রাখা হয় খননযন্ত্র
  • ৩১ মার্চ ২০২৬
পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence