জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এটি প্রকাশ করা হয়েছে।

দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত সময়সূচিতে পরীক্ষা শুরুর সময় সকাল ৯টার পরিবর্তে দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের কিছু পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনার্স তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে।

বিস্তারিত সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে পাওয়া যাবে। সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close