সাত কলেজের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু

০১ জানুয়ারি ২০২২, ১১:৩৬ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষা। শনিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আমরা যত দ্রুত সম্ভব পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছি। এখন আর এক বর্ষের সাথে অন্য বর্ষের কার্যক্রম মেলানোর সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখা যাবেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ চলতি জানুয়ারি মাসের ১ম সপ্তাহে শুরু হবে। আর শুরু হবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে।

একইসঙ্গে ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের বিশেষ পরীক্ষাও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হওয়ার কথা রয়েছে।

যদিও এর আগে সেশনজট কমাতে নির্ধারিত সময়ের আগেই শিক্ষাবর্ষ শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছিল সাত কলেজ প্রশাসন। শিক্ষাবর্ষ দুটি হলো স্নাতক ২০১৬-১৭ (চতুর্থ বর্ষ) ও স্নাতকোত্তর ২০১৮-১৯ সেশন (শেষ পর্ব)। এই দুটি শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা গত বছরের ডিসেম্বর মাসে শুরু কথা ছিলো।

হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬