৩১ আগস্ট বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা

২৫ আগস্ট ২০২১, ১০:৩৮ PM
সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে

সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে © ফাইল ফটো

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপের মৌখিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে। সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ধাপে তিন দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৌখিক পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জুলাই এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে তা স্থগিত করা হয়।

নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাব…
  • ২৭ এপ্রিল ২০২৬
‘নতুন কুঁড়ি স্পোর্টসে সাতক্ষীরা থেকে উঠে আসবে জাতীয় মানের খ…
  • ২৭ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদ…
  • ২৭ এপ্রিল ২০২৬
নানাকে বানালেন বাবা, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়ার চেষ্টা
  • ২৭ এপ্রিল ২০২৬
সমস্যায় জর্জরিত পাবিপ্রবির গণতন্ত্র হল, ভোগান্তিতে শিক্ষার্…
  • ২৭ এপ্রিল ২০২৬
পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, থমথমে রুয়েট
  • ২৭ এপ্রিল ২০২৬