দাখিল পরীক্ষার্থীদের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২৩ জুলাই ২০২১, ০২:১৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রথম তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের আগামী ৫ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। 

জানা গেছে, ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের জন্য হাদিস শরিফ ও পদার্থ বিজ্ঞান, দ্বিতীয় সপ্তাহের জন্য ইসলামের ইতিহাস, তাজভীদ (হিফজুল কোরআন), তাজভিদ, নসর ও নজম, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান এবং তৃতীয় সপ্তাহের জন্য হাদিস শরিফ ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।। 

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ২৪ ও ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দেয়ার কথা জানান। এসএসসি পরীক্ষার্থীদের এই ২৪টি অ্যাসাইনমেন্ট ১২ সপ্তাহে সম্পন্ন করা হবে।

অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন

নকআউট পর্বে যেতে কোন দলের কী প্রয়োজন
  • ২৫ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ, শূন্য পদ কমল দুই হাজার
  • ২৫ জুন ২০২৬
হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
  • ২৫ জুন ২০২৬
সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬