করোনা পরিস্থিতি খারাপ থাকলে অ্যাসাইনমেন্ট-সাবজেক্ট ম্যাপিংয়ে মূল্যায়ন

১৫ জুলাই ২০২১, ১১:২৮ AM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে এবার অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেয়া হবে। এক্ষেত্রে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে ২৪-৩০টি অ্যাসাইনমেন্ট করতে হবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার্থীদের ২৪টি অ্যাসাইনমেন্ট করতে হবে। ১২ সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। আর এইচএসসি পরীক্ষার্থীদের ৩০টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। এক্ষাত্রে তারা ১৫ সপ্তাহ সময় পাবেন। উভয়ের ক্ষেত্রেই প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: এসএসসি
জীবন বিমা করপোরেশনে চাকরি, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৭ এপ্রিল ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ২৭ এপ্রিল ২০২৬
ধূমপান নিষিদ্ধের আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য
  • ২৭ এপ্রিল ২০২৬
সারাদেশে বজ্রপাতে দুদিনে মৃত্যু ২২ জনের
  • ২৭ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধে হরমুজে আটকে আছে তেলবাহী ৬ ট্যাঙ্কার
  • ২৭ এপ্রিল ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন শ…
  • ২৭ এপ্রিল ২০২৬