এইচএসসির ফল পুনর্মূল্যায়নের আবেদন ৩১ জানুয়ারি থেকে

৩০ জানুয়ারি ২০২১, ০৫:১২ PM
এইচএসসির ফলে উচ্ছসিত শিক্ষার্থীরা

এইচএসসির ফলে উচ্ছসিত শিক্ষার্থীরা © ফাইল ফটো

এইচএসসির ফলে অসন্তোষ শিক্ষার্থীরা আগামীকাল ৩১ জানুয়ারি থেকে পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে।

শনিবার (৩০ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এই তথ্য জানিয়েছে। নোটিশে বলা হয়েছে, শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ফল রিভিউয়ের আবেদন করা যাবে। ম্যানুয়ালি (দরখাস্তের মাধ্যমে) কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির নোটিশে বলা হয়েছে, পুনর্মূল্যায়ন আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে পিন নম্বর দেওয়া হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রতিটি আবেদনের জন্য ১২৫ টাকা করে ফি নেওয়া হবে।

মহামারীকালে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ঘোষিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করে সরকার। এতে উচ্চ মাধ্যমিকে অংশ নিতে নিবন্ধন করা ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।

সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬
সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬