বার কাউন্সিলের স্থগিত পরীক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে

২৭ জানুয়ারি ২০২১, ০২:৪১ PM
বার কাউন্সিল

বার কাউন্সিল © ফাইল ফটো

হল পাওয়া সাপেক্ষে আইনজীবী নিবন্ধনের স্থগিত হওয়া পরীক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, করোনার প্রকোপ কমে আসায় এখন অনেকেই পরীক্ষা নিচ্ছে। ফলে আমাদের কেন্দ্র পেতে সমস্যা হচ্ছে। আশা করছি পরীক্ষার হল পাওয়া সাপেক্ষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে স্থগিত পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত বছরের ১৯ ডিসেম্বর রাজধানীর ৯টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশ্নপত্র কঠিনের অজুহাতে পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষা বর্জন করেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের খাতাপত্র ছিঁড়ে ফেলা, বিশৃঙ্খলা, কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের পরীক্ষা বাতিল ঘোষণাপূর্বক পুনরায় পরীক্ষা গ্রহণের নোটিশ জারি করে বার কাউন্সিল।

ট্যাগ: পরীক্ষা
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬
সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬