এইচএসসির ফল প্রকাশের দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি

২৬ ডিসেম্বর ২০২০, ০৮:২২ PM

© ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে চলতি ডিসেম্বর মাসেই প্রকাশিত হচ্ছে না এই পাবলিক পরীক্ষার ফল।

এদিকে, আগামী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এক ব্রিফিয়ে আসার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণার বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, আসন্ন বই উৎসব-২০২১ ও শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে অনলাইনে ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, গত ৭ অক্টোবর এক অনলাইন ব্রিফিয়ে ডা. দীপু মনি এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়ে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এ পরীক্ষার ফল মূল্যায়ন করা হবে বলে জানান। তখন তিনি ডিসেম্বরের শেষের দিকে ফল ঘোষণার কথা বলেন।

পরবর্তীতে ফল নির্ধারণের প্রক্রিয়া ঠিক করতে বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয় কমিটি। তবে ডিসেম্বরের শেষের দিকে এসেও এ কমিটির ফল তৈরি নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো অনুমোদন দেয়া হয়নি। ফলে চলতি মাসে এই পরীক্ষার ফল প্রকাশে সম্ভাবনা নেই বলে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আজ শনিবার (২৬ ডিসেম্বর) ফলাফলের গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, আগামীকাল কিংবা আগামী ২৮ ডিসেম্বর বা ৩১ ডিসেম্বর ফল দেব এখনও আমরা সেই পর্যায়ে যায়নি। আমরা অপেক্ষা করছি।

তিনি বলেন, আমরা বিভিন্ন রকমের র‌্যাশিওর মধ্যে আছি। তবে সেটি ফাইনালি মন্ত্রণালয়ে সবামিট করতে হবে। এরপর মন্ত্রণালয় থেকে গ্রিন সিগন্যাল দেয়া হলে ফল প্রকাশে আর কোন বাঁধা থাকবেনা। তাই ফল প্রকাশের বিষয়ে ফাইনালি কিছু বলার এখনও সময় আসেনি।

বঙ্গবন্ধু হলের নাম পুনর্বহালের দাবি জানালেন জাবি অধ্যাপক শা…
  • ২৭ জুন ২০২৬
রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ফল উৎসব
  • ২৭ জুন ২০২৬
‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক থাকতে বললেন মিলিতাও
  • ২৭ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক অলিউল্লাহ নোমান
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের ১৩ দানবক্সে পাওয়া গেল ১৪ কোটি ৭০ লাখ টাকা, শে…
  • ২৭ জুন ২০২৬
‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, ন…
  • ২৭ জুন ২০২৬