বঙ্গবন্ধু হলের নাম পুনর্বহালের দাবি জানালেন জাবি অধ্যাপক শামীম কায়সার

২৭ জুন ২০২৬, ০৯:৪১ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৯:৪৯ PM
অধ্যাপক শামীম কায়সার

অধ্যাপক শামীম কায়সার © টিডিসি ফটো

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম সিনেট অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হলের নাম পূর্ণবহালের দাবি জানিয়েছেন সিনেট সদস্য ও ইনস্টিস্টিউি অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের অধ্যাপক শামীম কায়সার।
‎
‎শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট ভবনে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ দাবি জানান। অধ্যাপক শামীম কায়সার অধিবেশনের সভাপতি ভিসিকে বলেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল করা যায় কি না, সে বিষয়টি বিবেচনা করবেন। আমি সবাইকে অনুরোধ করব, বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখতে।
‎
‎এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ খোলার আগে একটি দীর্ঘমেয়াদি একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামী ২০ থেকে ৩০ বছর পর বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চায়, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। পাশাপাশি প্রক্রিয়াগত ত্রুটি দূর করে নতুন বিভাগ চালুর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।
‎
‎এ সময় তিনি আইআইটি ও আইবিএর অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের নিজস্ব ভবন ও গবেষণা সুবিধা নিশ্চিত এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
‎

‎
‎
‎

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬