অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৮৯.৩০

০৬ জানুয়ারি ২০২০, ০৫:৫২ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (০৬ জানুয়ারি) এ ফলাফল প্রকাশ করা হয়। ৩১টি অনার্স বিষয়ে ৮৪৮টি কলেজে থেকে ৪ লাখ ৭২ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পাসের হার ৮৯.৩০ ভাগ।

ফলাফল আজ সন্ধ্যা ৭টা থেকে sms এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h1<space> Registration No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bdwww.nubd.info থেকে জানা যাবে।

এদিকে মাস্টার্স প্রফেশনালে ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন আগামীকাল ৭ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৩ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

যে সকল প্রার্থী (ক) মেধা তালিকায় স্থান পায়নি, (খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি (গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে অথবা (ঘ) দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ নিশ্চয়ন করেছে, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬