কক্সবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

২৮ জুন ২০২৬, ০২:৫৩ PM
নিহত মোহাম্মদ মাহবুব ও মোহাম্মদ রাসেল

নিহত মোহাম্মদ মাহবুব ও মোহাম্মদ রাসেল © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পেকুয়া-মগনামা সড়কের মোহাজেরপাড়া প্রবেশমুখে আমিনের দোকানের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মাহাবুব আলম (২৬), পেশায় একজন রাজমিস্ত্রি এবং একই এলাকার কালামের ছেলে শুক্কুর (২১)। আহত সাহেদ বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

চিরিংগা হাইওয়ে থানার  কর্মকর্তা (ওসি) আরিফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ট্যাগ: নিহত
নতুন চেয়ারম্যান পাচ্ছে এনটিআরসিএ, আলোচনায় যারা
  • ১৮ জুলাই ২০২৬
সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে সময় নষ্ট, বাঁচানো গেল না রাকিব…
  • ১৮ জুলাই ২০২৬
মেসি-ইয়ামাল নয়, ফাইনালে জয় শুধু লা মাসিয়ার
  • ১৮ জুলাই ২০২৬
পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence