জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষা কাল

২৩ নভেম্বর ২০১৯, ০৮:৪৫ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে।

এ পরীক্ষায় সারাদেশে মোট এক হাজার ৮৮৫টি কলেজের ৭০৫টি কেন্দ্রে ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধান ক্যাম্পাস গাজীপুরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম।

অবসর ভাতা ৬ মাসের মধ্যে পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন …
  • ২৮ জুন ২০২৬
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা দিতে ঘাটতি সাড়ে ৭ হাজার কোটি…
  • ২৮ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে বেঁচে যাওয়া সেই ফাতেমা পেল উপহ…
  • ২৮ জুন ২০২৬
ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬