১৫ তম শিক্ষক নিবন্ধনের এডমিট যেভাবে তুলবেন

০১ এপ্রিল ২০১৯, ১২:১৩ PM

১৫ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার রাতে অ্যাডমিট কার্ড অনলাইনে প্রকাশ করা হয়। আগামী ১৯ এপ্রিল শিক্ষক নিবন্ধনেের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে ( http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php) ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শককে দেখাতে হবে।

প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময়  উল্লেখ করা হয়েছে। পরীক্ষার হলে কালো বলপয়েন্ট কলম নিয়ে আসতে বলা হয়েছে প্রার্থীদের। এছাড়া  প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিয়ে আসা যাবে না বলেও বলা হয়েছে অ্যাডমিট কার্ডে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৮ জুন ২০২৬
ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
  • ২৮ জুন ২০২৬
কেন্দ্রীয় গ্রন্থাগারে কৃত্রিমভাবে সিট দখল, বন্ধে অর্ধশতাধিক…
  • ২৮ জুন ২০২৬
৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়…
  • ২৮ জুন ২০২৬
ফের ‘ঝুঁকিপূর্ণ’ নোটিশ বিএমইউর ডক্টরস হল ভবনে
  • ২৮ জুন ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬