বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, পাস করেছে স্কুলের একমাত্র পরীক্ষার্থী রুবিনা

১৩ মে ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়

অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী ছিল রুবিনা আক্তার। এর আগে তার সব বান্ধবীর বিয়ে হয়ে যাওয়া কেউ পরীক্ষায় অংশ নেয়নি বলে জানা গেছে।

রোববার (১২ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসিতে জিপিএ ২.১১ পেয়েছে রুবিনা। উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় সে। প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে স্থাপিত হয়। ২০০৪ সালে নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়।

২০১২ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। পাঁচজন এমপিওভুক্ত শিক্ষকসহ ১১ জন শিক্ষক আছেন প্রতিষ্ঠানটিতে। শতাধিক ছাত্রী দেখানো হলেও বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগে শুধু রুবিনা আক্তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এ অবস্থার জন্য করোনা ও বাল্যবিবাহকে দায়ী করেছেন শিক্ষকরা।

আরো পড়ুন: এসএসসির ফল প্রকাশের পর প্রাণহীন ৮ শিক্ষার্থী

রুবিনা আক্তারের ভাষ্য, ভালো রেজাল্ট করতে না পারলেও পাস করে নিজের ও প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করতে পেরেছে। সে এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য সবার দোয়া চেয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জামাল মিয়া বলেন, ফলাফল শিটে রুবিনার পাস করতে দেখে তারা খুশি হয়েছেন। কারণ সে পাস করে প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করেছে।

নরেন্দ্র মোদি ভারতের অতীত: রাহুল গান্ধী
  • ২৫ জুলাই ২০২৬
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি ও স্নাইপার ব্যবহারের অভিযোগ, তদন্ত…
  • ২৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশে…
  • ২৫ জুলাই ২০২৬
শিক্ষক-ছাত্রীদের ছবি-ভিডিও-ব্যক্তিগত তথ্য নিয়ে আপত্তিকর পোস…
  • ২৫ জুলাই ২০২৬
আইইউটি আর্গুমেন্টাম সফলভাবে সম্পন্ন, অংশ নিলেন আড়াই হাজারের…
  • ২৫ জুলাই ২০২৬
মামা ছাত্রাবাসে গিয়ে দেখলেন কলেজছাত্র ভাগনের মরদেহ ঝুলছে
  • ২৫ জুলাই ২০২৬