এসএসসি পরীক্ষা

ফেনী গার্লস ক্যাডেট কলেজের শতভাগ পরীক্ষার্থীই পেল জিপিএ-৫

১২ মে ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
ফেনী গার্লস ক্যাডেট কলেজ

ফেনী গার্লস ক্যাডেট কলেজ © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক জানান, প্রতিষ্ঠান থেকে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।সবাই জিপিএ ৫ অর্জন করে।

তিনি আরো বলেন, সেনা সদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে।

এর আগে, রবিবার  সকাল ১০টার পর গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হতে  জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বললেন ককরোচ পার্টির নেতা অভি…
  • ২৫ জুলাই ২০২৬
বিগত সরকারের অনিয়ম-দুর্নীতিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে প…
  • ২৫ জুলাই ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্…
  • ২৫ জুলাই ২০২৬
টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্…
  • ২৫ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক, বললেন—‘আমার …
  • ২৫ জুলাই ২০২৬
বাবার অনুপ্রেরণা—বোনের পথ ধরে এবার ক্যাডার হলেন ভাই
  • ২৫ জুলাই ২০২৬