এসএসসি পরীক্ষা

ফেনী গার্লস ক্যাডেট কলেজের শতভাগ পরীক্ষার্থীই পেল জিপিএ-৫

১২ মে ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
ফেনী গার্লস ক্যাডেট কলেজ

ফেনী গার্লস ক্যাডেট কলেজ © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক জানান, প্রতিষ্ঠান থেকে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।সবাই জিপিএ ৫ অর্জন করে।

তিনি আরো বলেন, সেনা সদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে।

এর আগে, রবিবার  সকাল ১০টার পর গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হতে  জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন।

নরেন্দ্র মোদি ভারতের অতীত: রাহুল গান্ধী
  • ২৫ জুলাই ২০২৬
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি ও স্নাইপার ব্যবহারের অভিযোগ, তদন্ত…
  • ২৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশে…
  • ২৫ জুলাই ২০২৬
শিক্ষক-ছাত্রীদের ছবি-ভিডিও-ব্যক্তিগত তথ্য নিয়ে আপত্তিকর পোস…
  • ২৫ জুলাই ২০২৬
আইইউটি আর্গুমেন্টাম সফলভাবে সম্পন্ন, অংশ নিলেন আড়াই হাজারের…
  • ২৫ জুলাই ২০২৬
মামা ছাত্রাবাসে গিয়ে দেখলেন কলেজছাত্র ভাগনের মরদেহ ঝুলছে
  • ২৫ জুলাই ২০২৬