এসএসসিতে ঢাকা বোর্ডে পাস ৮৩.৯২ শতাংশ, জিপিএ-৫ ৪৯ হাজার

১২ মে ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ মে) সকাল ১০টার পর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি চলতি বছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৯ হাজার ১৯০ জন।

এর আগে সকাল ১০টার পর  গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধানমন্ত্রীর ফল ঘোষণার পর দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফল জানা যাবে।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল, ৪ লাখ ৭ হাজার ৯৬১ জন। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার ৩৭৯ জন পাস করেছে। তাদের মধ্যে ছেলে ১ লাখ ৫৬ হাজার ৩১৮ এবং মেয়ে ১ লাখ ৮৬ হাজার ৬১ জন। ফেল করেছে ৬৫ হাজার ৫৮২ জন।

যেভাবে ফল দেখবেন
ফল দেখার নিয়মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

 
স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9