এসএসসিতে ছাত্রের তুলনায় ছাত্রী বেশি, যা বললেন প্রধানমন্ত্রী

১২ মে ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © বিটিভি থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২০ লাখ ২৪ হাজার পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১০ লাখের বেশি ছাত্রী। ছাত্র ৯ লাখের বেশি। ছাত্রীর সংখ্যা বেশি হওয়া অবশ্যই ভালো দিক। তবে ছাত্রের সংখ্যা কেন কমছে, কারণটা খুঁজে বের করতে হবে।

রোববার (১২ মে) সকাল ১০টার দিকে গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এখন  ফল হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে ২০ লাখের বেশি শিক্ষার্থী। 

প্রধানমন্ত্রী বলেন, অনেকে কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে দেখতে হবে। তাদের ফিরিয়ে আনতে হবে। ছাত্র কমে যাওয়ার বিষয়টি বিবিএস দেখতে পারে। শিক্ষা বোর্ডগুলোকেও এ নিয়ে কাজ করতে হবে।

জানা গেছে, বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। সারাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ। ফল প্রকাশের রীতি অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় মিলছে ফল।

যেভাবে ফল দেখবেন
ফল দেখার নিয়মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

আরো পড়ুন: এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬