এইচএসসির নিরীক্ষণের ফল প্রকাশের সময় জানা গেল

০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) এ প্রক্রিয়া শেষে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে বোর্ডগুলো। এর ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ সোমবার (৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে হিসেবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করব।

এর আগে গত ২৭ নভেম্বর এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হয়েছে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদনে ৩০০ টাকা ফি কাটা হয়।

আরো পড়ুন: আইডিয়ালের এক ছাত্রকে টিসি, মুচলেকায় বাঁচলেন আরও দুই জন

গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। 

আদ-দ্বীন মেডিকেল কলেজের ৪০০-৫০০ শিক্ষার্থী কোথায় যাবে?
  • ১১ জুন ২০২৬
অনলাইনে এসএসসি পড়ুয়া ছাত্রীর সঙ্গে পরিচয়, বিয়ে করতে এসে বয়স…
  • ১১ জুন ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • ১১ জুন ২০২৬
‘সড়ক দুর্ঘটনায়’ মৃত্যু, ধর্ষণ ও হত্যা মামলা দিয়ে বন্ধুকে হয়…
  • ১১ জুন ২০২৬
দেশে ফের ভূমিকম্প
  • ১১ জুন ২০২৬
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া পাল্টাধাওয়া, ককটেল বিস্ফ…
  • ১১ জুন ২০২৬
×