এইচএসসির ফল পুনর্নিরীক্ষার সুযোগ শেষ হচ্ছে আজ

০৩ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ রোববার (৩ ডিসেম্বর)। গত সোমবার (২৭ নভেম্বর) এ আবেদন শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসে আবেদন করা যাচ্ছে।

প্রকাশিত ফল নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বরাবরের মতোই এবারও পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন। এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে। 

যেভাবে আবেদন করতে হবে
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC<Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ
ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে মেসেজ অপশনে RSC Dha 123456 136 Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN নম্বর দেয়া হবে।

এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC<Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

আরো পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপের সেরা ১০ স্কলারশিপ

পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের (যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে) জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC<Space> Dha Space Roll Number Space> 136, 137 লিখতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ৩০০ টাকা ফি কাটা হবে।

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence