৪৫তম বিসিএসে নতুন নিয়মে হবে বাংলা লিখিত পরীক্ষা

১৪ নভেম্বর ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

© সংগৃহীত

৪৫তম বিসিএসের বাংলা লিখিত পরীক্ষায় এবার পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কারিগরি/পেশাগত ও সাধারণ উভয় ক্যাডারে যাঁরা আবেদন করেছেন, তাঁদের দুই দিন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকনিক্যাল/পেশাগত ও সাধারণ উভয় ক্যাডারের প্রার্থীদের ২ দিনে মোট ৩০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ০০১ ও ০০২ কোডের বাংলা পরীক্ষা ২ দিনে অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল/পেশাগত ক্যাডারের প্রার্থীরা ১০০ নম্বরের ০০১ কোডের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর সাধারণ ক্যাডারের প্রার্থীরা ২০০ নম্বরের ০০২ কোডের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। টেকনিক্যাল/পেশাগত এবং সাধারণ উভয় ক্যাডারের প্রার্থীরা ২ দিনই অর্থাৎ ০০১ ও ০০২ কোডের (১০০+২০০) ৩০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন অনুসারে টেকনিক্যাল ক্যাডার ও উভয় ক্যাডারের বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে ২৭ নভেম্বর। সাধারণ ক্যাডার ও উভয় ক্যাডারের প্রার্থীদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে ২৮ নভেম্বর। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

ট্যাগ: বিসিএস
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9