‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টানালো নোবিপ্রবি ছাত্রদল

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ PM
রকারের ‘সাফল্য’ তুলে ধরে পাল্টা ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছে নোবিপ্রবি ছাত্রদলের একাংশ।

রকারের ‘সাফল্য’ তুলে ধরে পাল্টা ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছে নোবিপ্রবি ছাত্রদলের একাংশ। © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের ‘ব্যর্থতা’ তুলে ধরে জাতীয় ছাত্রশক্তির টাঙানো ব্যানারের বিপরীতে সরকারের ‘সাফল্য’ তুলে ধরে পাল্টা ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছে নোবিপ্রবি ছাত্রদলের একাংশ।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, গ্যারেজ, শান্তিনিকেতনসহ ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ‘সরকারের প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ’ শীর্ষক এসব পাল্টা ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।

​এতে বিএনপি সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ঋণ পরিশোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, খাদ্য মজুদ বৃদ্ধি, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণ, শ্রমবাজার সম্প্রসারণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির কথা তুলে ধরা হয়। 

এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়গুলো এসব ফেস্টুনে স্থান পায়।

​এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন বলেন, ‘গত ছয় মাসে বিএনপি সরকার দেশের কল্যাণে বেশ কিছু উল্লেখযোগ্য ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তারেক রহমানের জনপ্রিয়তা এবং সরকারের জনবান্ধব কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও জনগণের সামনে সরকারের সঠিক সাফল্য তুলে ধরতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’

প্রসঙ্গত, এর আগে গত ৯ সেপ্টেম্বর (বুধবার) রাতে অর্থনৈতিক অব্যবস্থাপনা, লোডশেডিং ও ব্যাংক খাতসহ নানা বিষয়ে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙায় ছাত্রশক্তি নোবিপ্রবি শাখা। মধ্যরাতে প্রক্টরিয়াল বডি সেসব ব্যানার অপসারণ করলেও পরে তা পুনরায় টাঙিয়ে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। তবে সকাল হতেই সেসব ব্যানার আবার উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950