কুমিল্লা বোর্ডে ফল নিরীক্ষণে এএসসিতে জিপিএ-৫ ৯৪ জনের, পাস ১৮০

২৮ আগস্ট ২০২৩, ১১:৪৮ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
কুমিল্লা শিক্ষাবোর্ড

কুমিল্লা শিক্ষাবোর্ড © ফাইল ছবি

কুমিল্লা শিক্ষাবোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে জন। আর ১৮০ জন ফেল থেকে পাস করেছে। নিরীক্ষণে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৮ আগস্ট) কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২৪টি বিষয়ে ২৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। আর ফেল থেকে পাশ করেছে ১৮০ জন। এ ছাড়া ৬০৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের বলেন, উত্তরপত্রগুলো পুননিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। 

গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরে পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় ২৯ জুলাই থেকে ৪ আগস্ট।  কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ৭৮ দশমিক ৪২ ভাগ ছিল।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬