দাখিল পরীক্ষার দুই কেন্দ্র বাতিল, সচিবকে অব্যাহতি

১৪ মে ২০২৩, ১২:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
পিরোজপুরের নাজিরপুর উপজেলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলা © ফাইল ছবি

দাখিল পরীক্ষার দায়িত্বে অবহেলার অভিযোগে পিরোজপুরের নাজিরপুরে দুই কেন্দ্র বাতিল করা হয়েছে। পাশাপাশি সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৩ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো মাদরাসা শিক্ষা বোর্ডের আদেশে এ কখা বলা হয়েছে। 

বাতিল হওয়া কেন্দ্র দুটি হলো উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ও দীর্ঘা ইউনিয়নের লেবুঝিলবুনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১০ মে অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কেন্দ্রের সচিব মো. আব্দুল মান্নানকে দায়িত্বে অবহেলার কারণে পদ থেকে অব্যাহতিসহ কেন্দ্র বাতিল করা হয়েছে।

একইসঙ্গে নাজিরপুর ডিগ্রি কলেজে দাখিল পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনসহ লেবুঝিলবুনিয়া কেন্দ্রের সচিব ফরিদ আহম্মেদকে নতুন কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। পরের পরীক্ষা থেকে এ আদেশ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আহমেদ সাব্বির হোসেন বলেন, মাদরাসা শিক্ষা বোর্ড এমন চিঠি দিয়েছে। পরবর্তী পরীক্ষা থেকে শিক্ষা বোর্ডের আদেশ কার্যকর করা হবে।

পেটের মেদ কমাতে চিয়া সিড নাকি তোকমা—কোনটি বেশি কার্যকর?
  • ৩০ জুলাই ২০২৬
ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শি…
  • ৩০ জুলাই ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ১১ শিক্ষক-কর্মচারীর
  • ৩০ জুলাই ২০২৬
ক্রিকেটার থেকে ‘শুটার’, অপরাধ জগতে যেভাবে আলোচিত হয়ে উঠলেন …
  • ৩০ জুলাই ২০২৬
ওজন কমাতে রাতে ভাত খাওয়া কি বাদ দেওয়া উচিত? জানুন বিশেষজ্ঞদ…
  • ৩০ জুলাই ২০২৬
জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী
  • ৩০ জুলাই ২০২৬