৮৯ শিক্ষার্থী আর বসতে পারবেন না এসএসসি-দাখিল পরীক্ষায়

০৪ মে ২০২৩, ০৯:৫৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ছবি

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষা চলাকালে ৮৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অসদুপায় অবলম্বনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়া সিলেট শিক্ষা বোর্ডের কেন্দ্র থেকে চার পরিদর্শককে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ফলে এবার আর এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না তাদের।

আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বুধবার (৩ মে)  এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ২৭ জন মাদরাসা শিক্ষা বোর্ডের ও একজন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছিলেন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে বহিষ্কার করা ৬১ জনের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৫, ঢাকা শিক্ষা বোর্ডের ১৪, বরিশাল শিক্ষা বোর্ডের ৯, কুমিল্লা শিক্ষা বোর্ড ও রাজশাহী শিক্ষা বোর্ডের ছয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের পাঁচ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন, যশোর শিক্ষা বোর্ডের দুই ও সিলেট শিক্ষা বোর্ডের একজন পরীক্ষার্থী রয়েছে। 

এদিন দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৯৮ হাজার ৯৪৫ জন। এরমধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩০ হাজার ১৮৪ জন< মোট পরীক্ষার্থীর মধ্যে যা ১.৬৮ শতাংশ।

মেধার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতায় দক্ষ নাগরিক হতে হবে: ই…
  • ৩০ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ জুলাই ২০২৬
‘আপনারা হাসিনাকে কপি করবেন না’ বিএনপির উদ্দেশ্যে নাহিদ ইসলাম
  • ৩০ জুলাই ২০২৬
হত্যাচেষ্টার মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ…
  • ৩০ জুলাই ২০২৬
গরুবাজারের সড়কে বর্জ্যের স্তূপ, পথচারী-চালকদের ভোগান্তি
  • ৩০ জুলাই ২০২৬
৩০ মিনিটের ব্যবধানে সিলেটে ফের এনসিপির গাড়িবহরে হামলা
  • ৩০ জুলাই ২০২৬