হত্যা ও অপহরণের আসামি চার এসএসসি পরীক্ষার্থী, কারাগারেই পরীক্ষা

০১ মে ২০২৩, ১০:২৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
গাইবান্ধা জেলা কারাগার

গাইবান্ধা জেলা কারাগার © ফাইল ছবি

গাইবান্ধায় কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে অপহরণ ও হত্যা মামলার চার আসামি। গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম রোববার (৩০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার্থীদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের আব্দুর রাজ্জাক ও বাদশা মিয়া ধর্মপুর ডিডি এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী। অন্য দু’জনের মধ্যে একজন সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা ও সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী নাহিদ আকন্দ।

আর সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা ও নলডাঙ্গা ডব্লিউ সি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী কাওসার শিকদার। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রোববার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় তারা।

জানা গেছে, চার শিক্ষার্থীর মধ্যে আব্দুর রাজ্জাক ও বাদশা মিয়া হত্যার আসামি। মামলায় অভিযোগ, তারা সুন্দরগঞ্জের বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার রহমান শিহাবকে অপহরণের পর হত্যা করেছে। নাহিদ ও কাওসারও চলতি বছরের একটি হত্যা মামলার আসামি।

কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী চার পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিচ্ছে। কারাগারের পরীক্ষা কক্ষে ডেপুটি জেলার, এক শিক্ষক পুলিশ সদস্যরা পরীক্ষার সময় উপস্থিত ছিলেন।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬