এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধ, কার্যকর রবিবার থেকে

২৭ এপ্রিল ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে করতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি, এসএসসি/দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ অনুমতিবিহীন কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। এ সংক্রান্ত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আগামী রবিবার থেকে পরীক্ষার দিনগুলোতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে ডিএমপির আদেশে জানানো হয়েছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। 

মেধার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতায় দক্ষ নাগরিক হতে হবে: ই…
  • ৩০ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ জুলাই ২০২৬
‘আপনারা হাসিনাকে কপি করবেন না’ বিএনপির উদ্দেশ্যে নাহিদ ইসলাম
  • ৩০ জুলাই ২০২৬
হত্যাচেষ্টার মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ…
  • ৩০ জুলাই ২০২৬
গরুবাজারের সড়কে বর্জ্যের স্তূপ, পথচারী-চালকদের ভোগান্তি
  • ৩০ জুলাই ২০২৬
৩০ মিনিটের ব্যবধানে সিলেটে ফের এনসিপির গাড়িবহরে হামলা
  • ৩০ জুলাই ২০২৬