এসএসসির ফলাফলে বাবা-ছেলে সমানে সমান

৩০ নভেম্বর ২০২২, ০৮:০৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
বাবা ইমামুল ইসলাম ও ছেলে আবু রায়হান

বাবা ইমামুল ইসলাম ও ছেলে আবু রায়হান © সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় একসঙ্গে পাস করেছেন বাবা-ছেলে। জিপিএ-ও প্রায় কাছাকাছি। বাবা ইমামুল ইসলাম পেয়েছেন জিপিএ ৪.৭৯। আর ছেলে আবু রায়হান উত্তীর্ণ হয়েছে জিপিএ ৪.৮২ পেয়ে।

জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ইমামুল ও তার ছেলে রায়হান পরীক্ষায় অংশ নেয়।

ইমামুল ইসলাম বলেন, অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণির পর আর স্কুলে যাওয়া হয়নি। জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টসে শ্রমিকের কাজ নিই। ২০১৬ সালে কাজ ছেড়ে বাড়ি ফিরে আসি। মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করি। পরে লোকলজ্জায় পড়াশোনা করা হয়নি।

তিনি বলেন, পারিবারিক সিদ্ধান্তে ২০২০ সালে ছেলের সঙ্গে বাগাতিপাড়া টেকনিক্যাল ইনস্টিটিউটের ভোকেশনাল শাখার নবম শ্রেণিতে ভর্তি হই। পাস করে ভালো লাগছে। ভবিষ্যতেও লেখাপড়া করতে চাই।

আরো পড়ুন: ‘পরীক্ষা শুরুর আগেই’ ছাত্রীকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

আবু রায়হানের ভাষ্য, বাবার সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করায় আমি ভীষণ খুশি। একসঙ্গে লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার বলেন, থেকে বাবা-ছেলে একসঙ্গে পরীক্ষা দিয়ে পাস করেছে। তাদের সাফল্যে খুবই আনন্দিত আমরা।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close