ময়মনসিংহে ২১ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পায়নি জিপিএ-৫

২৯ নভেম্বর ২০২২, ০১:৪৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © প্রতিকী ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গতকাল। এবার এসএসসিতে পাসের হার ৮৭.৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। তবে এবার ময়মনসিংহ বোর্ডের গৌরিপুর উপজেলার ২১ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

বোর্ড সূত্রে জানা যায়, এবছর উপজেলায় পাশের হার ৮৩.৯৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল চার হাজার ৮৫০ জন। পাশ করেছে চার হাজার ২১৬ জন। মোট ৫৬টি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাদের মধ্যে ২১ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

অপরদিকে উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে এবার গতবছরের তুলনায় দ্বিগুণ জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা। এবছর পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৩৯ জন। উচ্চ বিদ্যালয়ে ৩৮০ জন, মাদ্রাসায় ৮ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৫০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২২৩ জন।

আরও পড়ুন: মোট জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা বোর্ড, সবচেয়ে কম সিলেট।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, উপজেলায় এসএসসিতে তিন হাজার ৫৯৩ জনের মধ্যে তিন হাজার ১০৮ জন পাশ করেছে। পাশের হার ৮৬.৪৩ শতাংশ। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৫২১ জনের মধ্যে পাশ করেছে ৪৬২ জন। পাশের হার ৮৮.৬৭ শতাংশ ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসিতে ৭৩৬ পরীক্ষার্থীর মধ্যে ৬৪৬ জন পাশ করেছে। পাশের হার ৮৭.৭৭ শতাংশ।

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস; নিহত ২, আহত ২৫
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফো…
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার বিরুদ্ধে ঐক্যবদ্ধ উয়েফা-কনকাকাফ, ৯৬ দেশের বিশ্বকাপ বয়…
  • ৩১ জুলাই ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬