দোয়াপ্রার্থী সেই পাঁচ শিক্ষার্থীর চারজন পেল জিপিএ-৫

২৮ নভেম্বর ২০২২, ০৮:৩৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় নিজেদের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে এসএসসি পরীক্ষার জন্য দোয়া চাওয়া সেই ৫ ছাত্রের ৪ জন জিপিএ-৫ পেয়েছে।  তারা বেড়া উপজেলার কাশীনাথপুর বিজ্ঞান স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।

জিপিএ-৫ পাওয়া চার শিক্ষার্থী হলো মাশরাফি, সাহেদ, নাহিদ ও সামি। পাঁচজনের মধ্যে জিপিএ-৫ বঞ্চিত হয়েছে রাফিদ। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন : ৪.৯৩ পেয়ে উত্তীর্ণ পৌর কাউন্সিলর, ভর্তি হবেন কলেজে

এর আগে গত ৮ জুন পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের এই পাঁচ শিক্ষার্থী নিজেদের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে এসএসসি পরীক্ষার জন্য দোয়া চায়। তাদের টাঙানো ব্যানারের ছবি ফেসবুকে ভাইরাল হয়।

ফেস্টুন টানানো পাঁচ শিক্ষার্থীর একজন খন্দকার মাশরাফি জানায়, এই ফলাফলে আমরা খুশি। তবে এক বন্ধুর ফলাফল একটু খারাপ করায় শতভাগ আনন্দ পাইনি। আমাদের চেষ্টা ছিল। পাশাপাশি সবার দোয়াও চেয়েছিলাম। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য চেষ্টা করব আমরা।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬