‘ভালো পরীক্ষা’ নিতে পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা আদায়

২৯ অক্টোবর ২০২২, ১১:৫৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
গলাচিপা সরকারি কলেজ কেন্দ্র

গলাচিপা সরকারি কলেজ কেন্দ্র © ফাইল ছবি

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে বাংলা ভাষা-১, ইসলামিক স্টাডিজ-২ পরীক্ষা হয়েছে। এ পরীক্ষায় কর্তৃপক্ষ ২৫০ জন পরীক্ষার্থীর কাছ থেকে জন প্রতি ৫০০ টাকা করে আদায় করেছে বলে অভিযোগ উঠেছে।

‘ভালোভাবে’ পরীক্ষা দিতে ও মসজিদ উন্নয়নের নামে এ টাকা আদায় করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, প্রশাসনের সঙ্গে কথা বলে এ টাকা নিয়েছে তারা।

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস পরীক্ষা-২০২০ ( ১৩তম ব্যাচ হতে ২০তম ব্যাচ) প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের এ পরীক্ষা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানান, যাতে ‘ভালোভাবে’ পরীক্ষা দিতে পারি আমরা, সেজন্য কর্তৃপক্ষ প্রতি বছর এ ফি নেয়।

গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, বাউবির পরীক্ষায় অনেক খরচ। খরচ উঠে না। প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে ও কলেজ সংলগ্ন মসজিদের উন্নয়নে ৫০০ টাকা আদায় করেছি।

গলাচিপার ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবো। টাকা আদায়ের ব্যাপারে কোনো অনুমতি দেইনি।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence