কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জানালেন আন্তঃবোর্ড সভাপতি

০২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ PM
কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা © ফাইল ছবি

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এবার প্রায় অর্ধেক পরীক্ষার্থীর কেউ এক বিষয়ে আবার কেউ একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষার ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

শুধু এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (২ নভেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে সম্পূরক বা বিশেষ সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা গেলেও তিন বা ততোধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের যোগ্যতার বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করতে হচ্ছে। অনেক শিক্ষার্থী আছেন যারা এক বা দুই বিষয়ে ফেল করেছেন; কিন্তু অন্যান্য বিষয়ে ভালো ফল করেছেন। কিন্তু একাধিক বিষয়ে যারা ফেল করেছেন, তাদের বিষয়টা ভিন্ন। তাই আপাতত তারা সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না।’

তিনি আরও বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষায় এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অনেকেই অন্যান্য বিষয়ে ভালো ফল করেছেন। তাই তাদের পরীক্ষা নেওয়া হলে অনেকেই হয়তো জিপিএ-৫ পেতে পারেন। যা এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪ হাজার ৮৫, নতুন করে জিপিএ–৫ পায় ৩ হাজার ৭৯ শিক্ষার্থী। এ কারণেই এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: সুযোগ চান তিন-চার-পাঁচ বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরাও, যা বলছে বোর্ড

জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর থেকেই এ ধরনের উদ্যোগের বিষয়টি আলোচনায় আসলেও শিক্ষা বোর্ডগুলো মন্ত্রণালয়কে জানায়, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য এ ধরনের সম্পূরক পরীক্ষা আয়োজন করা সম্ভব হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে তা বাস্তবসম্মত হবে না।

এবার এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন ফেল করেছেন। ফেল করা ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থীর মধ্যে ইংরেজি ও আইসিটি বিষয়ে ফেল করেছে ৩ লাখ ৮২ হাজার ২১ জন। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। অর্থাৎ এ দুটি বিষয়ই শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার অন্যতম প্রধান কারণ।

সব বোর্ড মিলিয়ে এবারের পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছরের তুলনায় এই হার প্রায় ৫ শতাংশ কম। গত ২১ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭.৭৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪০ হাজার শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় অন্তত ২৯ হাজার কম। এ বছর প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জনই পাস করতে পারেনি।

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950