জিপিএ ৫-এ ঢাকা বোর্ডে শীর্ষে যে ১৫ কলেজ

৩১ অক্টোবর ২০২৬, ০৬:০১ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ PM
শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শিক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে শনিবার (৩১ অক্টোবর)। এই পরীক্ষায় ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে নটর ডেম কলেজ। এই প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ১ হাজার ৩১১ জন জিপিএ-৫ পেয়েছেন এবং তাদের পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ৮৬৩ জন জিপিএ-৫ এবং ৯৭ দশমিক ৫৬ শতাংশ পাসের হার নিয়ে ৩য় স্থানে রয়েছে।

শীর্ষ তালিকায় থাকা অপর কলেজগুলো হলো—

  • রাজউক উত্তরা মডেল কলেজ: পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ এবং ৮২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ৪র্থ স্থানে রয়েছে।

  • ঢাকা কলেজ: পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ এবং ৬৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

  • ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ: পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ এবং ৬০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ: পাসের হার ৯৯ দশমিক ৪০ শতাংশ এবং ৫৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

  • আবদুল কাদির মোল্লা সিটি কলেজ (নরসিংদী): সর্বোচ্চ পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ এবং ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

  • ঢাকা সিটি কলেজ: পাসের হার ৯৬ দশমিক ২১ শতাংশ এবং ৪৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

  • বিএএফ শাহীন কলেজ ঢাকা: পাসের হার ৯৯ দশমিক ১৫ শতাংশ এবং ৪৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

  • সরকারি বিজ্ঞান কলেজ: পাসের হার ৯৮ দশমিক ৬৭ শতাংশ এবং ৪১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

  • ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ এবং ৪১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

  • আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল): পাসের হার ৯৮ দশমিক ২১ শতাংশ এবং ৩৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

  • সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল: শতভাগ পাসের হার এবং ৩৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ১৪তম স্থানে রয়েছে।

  • রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (গাজীপুর): শতভাগ পাস নিয়ে এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৫২ জন শিক্ষার্থী।

বিএমইউতে প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খানের মৃত…
  • ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষক সংকট-শ্রেণিবিমুখতা ও ডিভাইসে আসক্তিসহ ফল ধসের ৬ কারণ
  • ৩১ অক্টোবর ২০২৬
টিকটকে কমেন্ট করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ৩১ অক্টোবর ২০২৬
আবার এগিয়ে যাওয়ার পথে আমরা তোমাদের পাশে আছি
  • ৩১ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ আজিজীকে হয়রানি, শতাধিক জেলা-উপজেলায় মানববন্ধন শিক্ষ…
  • ৩১ অক্টোবর ২০২৬
যে ৯ কারণে নটর ডেম ভালো করত এবং করবে; এই রাজত্ব অতিদ্রুত শে…
  • ৩১ অক্টোবর ২০২৬