এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিতা ছাত্রদলের

১০ আগস্ট ২০২৬, ০১:২৭ PM
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতিও সহমর্মিতা জানিয়েছে সংগঠনটি। সোমবার (১০ আগস্ট)  ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৬ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একইসঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সহমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।

ছাত্রদল বলেছে, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে—এটাই সংগঠনটির প্রত্যাশা।

আরও পড়ুন: ঢাবির ৭১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যান অ্যাটেনডেন্সের জন্য, শিখতে ২ শতাংশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি-সচেতন হয়ে উঠবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানানো হয়।

তরুণদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করেছে ছাত্রদল। নতুন প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে তাদের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে সংগঠনটি।

‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬