ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানের এসএসসির রেজাল্ট পাচ্ছেন না, দেখবেন যেভাবে

১০ আগস্ট ২০২৬, ০১:১২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০১:১২ PM
ঢাকা শিক্ষা বোর্ড লোগো

ঢাকা শিক্ষা বোর্ড লোগো © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানের ফল দেখতে গিয়ে সমস্যায় পড়েছেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। ইআইআইএন নম্বর দিয়ে ফলাফল দেখার অপশনটি এবার বন্ধ থাকায় এমন সমস্যা হচ্ছে। তবে নিজ নিজ প্রতিষ্ঠানের অ্যাডমিন প্যানেলে লগইন করে ফলাফল দেখা যাবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের পর ইআইআইএন নম্বর দিয়ে ফলাফল যাচাই করতে গিয়ে অনেকেই রেজাল্ট না পাওয়ার অভিযোগ করেন। শিক্ষাবোর্ডও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বছর সফটওয়্যার আপডেট করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আপডেটের পর ইআইআইএন নম্বর দিয়ে রেজাল্ট চেক করার অপশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের অ্যাডমিন প্যানেলে লগইন করে প্রতিষ্ঠানের ফলাফল দেখতে পারবে।

এদিকে, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট।

পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ। দিনাজপুর বোর্ডে ৫৮ দশমিক ০৫ শতাংশ। কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
মতিঝিল আইডিয়ালে পাসের হার ৯৮.২, জিপিএ-৫ পেল কতজন
  • ১০ আগস্ট ২০২৬
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ডাকসুর সাংস্কৃতিক …
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পেয়েছে ‘এ’ গ্রেড, কখনো এই ফল জানা হবে না কাজী রেজার
  • ১০ আগস্ট ২০২৬
ভিকারুননিসায় পাসের হার ৯৭.৯৭%, জিপিএ-৫ কত?
  • ১০ আগস্ট ২০২৬
চাষের মাছে গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না?
  • ১০ আগস্ট ২০২৬