প্রতিষ্ঠানটির ২৪২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫

১০ আগস্ট ২০২৬, ০১:০৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০১:১৩ PM
আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চিরিরবন্দর, দিনাজপুর

আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চিরিরবন্দর, দিনাজপুর © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রতিষ্ঠানটি থেকে এসএসসিতে অংশ নেওয়া সব শিক্ষার্থীই শতভাগ পাস করাসহ জিপিএ-৫ পেয়েছেন। 

জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় এবার ২৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে জানা যায়, এই ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। 

এ অসাধারণ ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সাফল্যের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল 
চিরিরবন্দর, দিনাজপুর এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৪২ জন, জিপিএ ৫ = ২৪২ জন। 

সব শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল চিরিরবন্দর দিনাজপুর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।   

 সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ধারাবাহিকভাবে এ সাফল্যের ধারা বজায় রাখবে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬