২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে

২৫ মার্চ ২০২৬, ০৩:০৩ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার বিষয়সংখ্যা কমানো যায় কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশ্নের মান অক্ষুণ্ন রেখে বিষয়সংখ্যা কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এর আগে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি বলেছিলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬