এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে তিনভাবে

১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর প্রকাশ করা হবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।

মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়  শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি-২০২৫ পরীক্ষার ফলাফল বিষয়ে শিক্ষা উপদেষ্টা ব্রিফ করবেন।

এতে বলা হয়েছ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় স্ব-স্ব শিক্ষা বোর্ড থেকে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন যেভাবে

পরীক্ষার্থীরা তিন ভাবে এইচএসসি’র ফল জানতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

১. ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-তে গিয়ে Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে

২. www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবেন।

৩. মোবাইলে খুদে বার্তার মাধ্যমেও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এজন্য HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9