শুক্রবার শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস

১৫ অক্টোবর ২০২৫, ০৭:২৯ PM
ইনডোর গেমস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন

ইনডোর গেমস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন © সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইনডোর গেমস-২০২৫ আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) শুরু হতে যাচ্ছে। ইনডোর গেমসে পুরুষ ও নারী এই দুই বিভাগেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতার ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর) এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাগত বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতার পক্ষ থেকে এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন বলেন, সাংবাদিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। ভিসতা সবসময়ই এ ধরনের উদ্যোগে পাশে থাকবে। তিনি বলেন, সাংবাদিকদের জন্য এমন আয়োজন প্রশংসনীয়। ভিসতা সবসময় খেলাধুলা ও স্বাস্থ্য সচেতন কার্যক্রমে পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ইনডোর গেমস আমাদের নিয়মিত আয়োজনের অংশ। সদস্যদের কথা মাথায় রেখে বাকি যে ইভেন্টগুলো বাকি রয়েছে, সেগুলোও আমরা আয়োজনের চেষ্টা করবো। ‘ভিসতা’-ডিআরইউ’র এই ইনডোর গেমসে স্পন্সর করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।                                        
স্বাগত বক্তব্যে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্যরা পেশাগত কাজে ব্যস্ত থাকে। ব্যস্ততার মধ্যে শরীর ও মনকে চাঙ্গা রাখার জন্য এই আয়োজন। পাশাপাশি এ বছর অন্যান্য ইভেন্টগুলোও সফলভাবে সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও বক্তব্য রাখেন, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। এছাড়া ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ ও কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়া এ সময় উপস্থিত ছিলেন।

পুরুষ সদস্যদের ইভেন্ট: দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রীজ, কল ব্রীজ (একক), অ্যাথলেটিক্স (২০০ মি.), সাঁতার, আর্চারি ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)। 

নারী সদস্যদের ইভেন্ট : ক্যারম (একক), লুডু ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9